,

মুস্তাফিজের মুখে কেক মাখিয়ে দিলেন লক্ষণ!

 

স্পোর্টস ডেস্ক :সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মধ্যমণি এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। পাঁচ ম্যাচে তিনি নিয়েছেন সাত উইকেট। আর সর্বশেষ শনিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে তিনি ছিলেন এক কথায় অসাধারণ।
চার ওভার বল করে পেয়ে গেলেন দুই উইকেট; আর ব্যাটসম্যানদের যে তিনি রীতিমত নাচিয়ে ছেড়েছেন তার প্রমান হল – এক মেইডেন সহ এই চার ওভারে তার বল থেকে এসেছে মোটে নয় রান। আর এই পারফরম্যান্সের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার।

 

musta_laxman_cake
আর এরই সুবাদে দল সানরাইজার্স হায়দ্রাবাদ ১৩ বল বাকি থাকতে পাঞ্জাবের বিপক্ষে পাঁচ উইকেটের বড় জয় ছিনিয়ে নিয়েছে। পাঁচ ম্যাচে এটা তাদের টানা তৃতীয় জয়।
আর এই জয়ের পর এবার দলের মধ্যমণি স্বাভাবিক ভাবেই মুস্তাফিজ। রীতিমত ম্যাচ জয়ের পর কেক কেটে জয় উদযাপন করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই ফ্র্যাঞ্চাইজি।
সোশ্যাল মিডিয়ায় পাওয়া ছবিতে দেখা গেলো কেক কাটছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। আর তার মুখ ভরে কেক মাখিয়ে দিচ্ছেন হায়দ্রাবাদের মেন্টর ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে