,

আবারও ইতিহাস গড়লেন সুয়ারেজ

 
স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজকে যেন কিছুতেই থামানো যাচ্ছে না! লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে চারটি করে গোল করলেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার।গত বুধবার দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার ৮-০ গোলের জয়ে চারটি গোল করেছিলেন সুয়ারেজ। এ ছাড়া তিনটি গোলে সহায়তাও (অ্যাসিস্ট) করেছিলেন। লা লিগার ইতিহাসে একক কোনো ম্যাচে সাত গোলের সঙ্গে জড়িয়ে থাকা প্রথম খেলোয়াড় সুয়ারেজ।

SUARAGE-md20150515165506

 

শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষেও চার গোল করেছেন সুয়ারেজ। এবার বার্সা পেয়েছে ৬-০ গোলের আরেকটি বড় জয়। দলের অন্য দুটি গোল করেছেন লিওনেল মেসি ও নেইমার। লা লিগার ইতিহাসে টানা দুই ম্যাচে চারটি করে গোল এর আগে আর কেউই করতে পারেননি।চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সুয়ারেজের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৩টি, যা এক মৌসুমে তার সর্বোচ্চ। এর আগে আয়াক্সে থাকাকালীন ২০০৯-১০ মৌসুমে ৪৮ ম্যাচে ৪৯ গোল করেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ