,

গেইলকে নিয়ে সুর পাল্টালেন সাদারল্যান্ড

Galyeস্পোর্টস ডেস্ক : গত বিগ ব্যাশ চলাকালীন এক টিভি সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দেওয়ায় বেশ বিপাকে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। তখন সমালোচনার ঝড় উঠেছিল তাঁকে নিয়ে।

সেই সময় গেইল সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছিলেন, ‘কাজের জায়গায় এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। গেইলকে মনে রাখতে হবে তিনি কোনো নাইট ক্লাবে (উপস্থিত) নন।’

এবার সেই গেইল সম্পর্কে সুর পাল্টালেন সাদারল্যান্ড। এই সপ্তাহে নিউজ করপোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদারল্যান্ড বলেন, ‘বিগ ব্যাশে কে খেলবেন, আর কে খেলবেন না- তাতে নাক গলাবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তা নিয়ে কারো অন্য কিছু ভাবাও ঠিক হবে না।’

সাদারল্যান্ডের এমন কথায় বোঝা যায়, এ বছর আবার বিগ ব্যাশে খেলতে পারেন গেইল।

এ বছর জানুয়ারিতে সরাসরি সম্প্রচারিত টিভি সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার নারী সাংবাদিক মেলানি ম্যাকলফলিনকে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বসেন গেইল। আর এ কারণে বিপাকে পড়তে হয় তাঁকে। গুনতে হয় ১০ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা। এর পর থেকেই একের পর এক বেরিয়ে আসতে শুরু করে গেইলের অশোভন আচরণের কাহিনী। সে সময় তাঁর কড়া সমালোচনা করেছিলেন কয়েকজন সাবেক ক্রিকেটারও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে