,

অ্যাপ জানাবে শরীরের দুর্গন্ধ

indexনিউজ ডেস্ক : বন্ধুদের মধ্যে বসে আড্ডা দিচ্ছেন। কিন্তু বন্ধুরা আপনার শরীরের দুর্গন্ধের কারণে বিরক্ত। নিজের শরীরের দুর্গন্ধ আগে থেকে না জানায় আপনিও নিতে পারেননি কোনো ব্যবস্থা। এমন অবস্থা শুধু বন্ধুদের সঙ্গেই নয়, সহকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রেই এমনটি ঘটতে পারে। তবে এমন সমস্যার সমাধানে আসছে স্মার্টফোন অ্যাপ।

হাফিটন পোস্ট জানিয়েছে, জার্মানির বিখ্যাত প্রসাধনসামগ্রী নির্মাতা ‘নেভিয়া’ শরীরের গন্ধ বোঝার অ্যাপের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এই পণ্যের নাম দিয়েছে ‘নোজ’।

নেভিয়া জানিয়েছে, একটি মোবাইল কাভার ও অ্যাপের সমন্বয়ে কাজ করবে নোজ। স্মার্টফোনে থাকবে অ্যাপ আর একে পরানো হবে বিশেষ কভার। এর কাজের পদ্ধতি সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারো বগলের কাছে স্মার্টফোনটি আনা হলে সেখানকার গন্ধ নেবে স্মার্টফোনের কাভার। পরে গন্ধের তথ্য চলে যাবে স্মার্টফোনটিতে থাকা অ্যাপে। অ্যাপের মাধ্যমে গন্ধের মাত্রা জেনে যাবেন এর ব্যবহারকারী।

জানা গেছে, অ্যাপের মধ্যে চার হাজার পুরুষের শরীরের গন্ধের তথ্য রাখা হবে। ফলে অ্যাপটিতে দেওয়া তথ্যের সঙ্গে এসব গন্ধের তুলনা হবে।

গবেষকদের মতে, স্মার্টফোন অ্যাপভিত্তিক শরীরের গন্ধ বোঝার যন্ত্র পুরুষের জন্য বেশ সহায়ক হবে। কারণ সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, শরীরের গন্ধ বুঝতে মস্তিষ্কের যে বিশেষ অংশ কাজ করে, তা নারীর চেয়ে পুরুষের মধ্যে ৪০ শতাংশ ছোট হয়।

নেভিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে শরীরের গন্ধ বোঝার অ্যাপ ও ফোন কাভারের পরীক্ষামূলক ব্যবহার চলছে। আগামী মাসেই অ্যাপটি বাজারে আনা হবে। তবে স্মার্টফোনের কাভার কবে নাগাদ বাজারে আসবে এবং নেভিয়াই এটি বাজারজাত করবে কি না তা নিশ্চিত হয়নি।

নেভিয়ার কর্মকর্তারা জানান, শুধু শরীরের গন্ধই নয় মুখের দুর্গন্ধ অথবা গ্যাসের গন্ধ বুঝতেও অ্যাপ ও ফোন কাভারের কাজ নিয়ে পরিকল্পনা চলছে।

https://youtu.be/Ih2X5GUXUGM

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে