বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজ ৪-১-৯-২!

Mustafiz1120160423162832স্পোর্টস ডেস্ক : ২০ ওভারের খেলা শেষ। একই সঙ্গে শেষ ম্যাচের প্রথম ইনিংস। কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ব্যাটসম্যানের সঙ্গে মাঠ ত্যাগ করছিলেন সানরাইজার্স হায়দারাবাদের খেলোয়াড়রাও। ক্যামেরা পুরোপুরি নিবদ্ধ মুস্তাফিজুর রহমানের ওপর। হঠাৎ দেখা গেলো মুস্তাফিজের সামনে চলে আসলে ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজের দিকে ঘুরে দাঁড়িয়ে পেছন দিকে হাঁটছেন আর হাত তালি দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। সে এক অভাবনীয় দৃশ্য।

সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অধিনায়কের কাছ থেকে এমন অভাবনীয় অভিবাদন পাওয়ার নিশ্চিত কারণ আছে। টি-টোয়েন্টিতে যেখানে বোলাররা একের পর এক মার খেয়ে চোখে-মুখে ধুলো দেখতে শুরু করে, সেখানে ৪ ওভার বল করে মাত্র ৯ রান যদি একজন বোলার দিয়ে থাকেন, তাহলে প্রতিপক্ষের কী অবস্থা হতে পারে!

তেমনটিই করলেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্সের জন্য কতবড় সম্পদে পরিণত হয়েছেন তিনি, তা যেন বলার বাইরে। কারণ, শেষ দিকে ডেথ ওভারগুলোকে যেখানে প্রতিটি দলই লক্ষ্যবস্তু বানায় যে, পিটিয়ে রান তুলবে, তখনই মুস্তাফিজকে বোলিংয়ে নিয়ে আসে সানরাইজার্স।

প্রায় প্রতিটি ম্যাচেই পুরো তিনটি ওভার ওই সময় মুস্তাফিজের হাতে বাকি থেকে যায়। সুতরাং, ডেথ ওভারে বোলার নয়, ব্যাটসম্যানরাই ডেড। রান নেয়াই যেন তাদের জন্য রীতিমত এক দুরহ কাজ হয়ে দাঁড়ায়।

প্রথম ওভার করতে এসেছিলেন ইনিংসের ৬ষ্ঠ ওভারে। এসে তুলে নিলেন মেডেন ওভার। এই ওভারে আবার রান নিতে গিয়ে রানআউটের শিকার হলেন ম্যানন ভোরা। এরপর তাকে তুলে রাখলেন ডেভিড ওয়ার্নার, ডেথ ওভারের জন্য। ফেরালেন ১৪তম ওভারে।

এই ওভারে দিলেন ১ রান। নিলেন ১ উইকেট। আউট হলেন শন মার্শ। ১৬তম ওভারে আবারও এলেন। এবার উইকেট পেলেন না। তবে রান দিলেন মাত্র ২টি। ইনিংসের শেষ ওভারে আসেন তিনি। পিটিয়ে রান তুলতে থাকা অক্ষর প্যাটেল তার কাছ থেকে নিলেন মাত্র ১ রান। অন্যরা নিলেন ৫ রান। মোট ৬ রান।

৪ ওভার শেষে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ালো ৪-১-৯-২। কী অসাধারণ বোলিং ফিগার। কতটা কৃপণ তিনি। টি-টোয়েন্টি, তারওপর আইপিএল। এখানে এসে ৪ ওভার অথ্যাৎ ২৪টি বল করে দিলেন মাত্র ৯ রান। তার দুর্দান্ত বোলিংয়ের কারণেই মাত্র ১৪৩ রানে থমকে গেলো কিংস ইলেভেন পাঞ্জাব। যে কারণে শুধু ডেভিড ওয়ার্নারই নয়, মুস্তাফিজকে অভিবাদন জানালেন কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড়রাও।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার