,

শুটিংয়ে আহত মৌসুমী হামিদ, হাতে পাঁচটি সেলাই

Moushumi-hamid-1বিনোদন প্রতিবেদক : নাটকের শুটিংয়ে হাত কেটে গেছে অভিনয়শিল্পী মৌসুমী হামিদের। তাঁর বাঁ হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী জমিদারবাড়িতে আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। এখানে সুমন আনোয়ার তাঁর ‘সংকট’ নাটকের শুটিং করছেন।

জানা গেছে, নাটকের দৃশ্যে রওনক হাসানের সঙ্গে মৌসুমী হামিদের মারামারির একটি দৃশ্য ছিল। তাঁরা দুজন চরিত্রের সঙ্গে অনেকটাই যুক্ত হয়ে পড়েন। মারামারির দৃশ্যটিকে বাস্তবসম্মত করেন। মারামারির একপর্যায়ে মৌসুমী হামিদের কাচের চুড়ি ভেঙে বাঁ হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। কিন্তু তখনো তাঁরা শট দেওয়া অব্যাহত রাখেন। রক্তক্ষরণ হওয়ায় শট শেষে জ্ঞান হারান মৌসুমী হামিদ। তাঁকে দ্রুত স্থানীয় থানা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর মুঠোফোনে যোগাযোগ হয় সুমন আনোয়ারের সঙ্গে। তিনি ‘সংকট’ নাটকের নাট্যকার ও পরিচালক। বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর মৌসুমী হামিদের জ্ঞান ফিরেছে। তাঁর হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তিনি পূর্ণ বিশ্রাম নিচ্ছেন। আজ আর তাঁকে শুটিংয়ে অংশ নিতে হবে না।

শ্রীফলতলী থানা কমপ্লেক্স হাসপাতালে মৌসুমী হামিদ, সুমন আনোয়ার ও রওনক হাসানসুমন আনোয়ার জানান, নাটকে রওনক হাসান ডাকাত। মৌসুমী হামিদ তাঁর স্ত্রী। অন্য কারও সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে—এই অভিযোগে পরিবারের মধ্যে সংকট তৈরি করেন রওনক হাসান। কলহ এই পরিবারের নিত্যসঙ্গী। রওনক তাঁর স্ত্রীকে তালাক দিতে চান। স্ত্রীকে মারধর করেন। আর তখনই এই দুর্ঘটনা ঘটে।

ঈদের জন্য ‘সংকট’ নাটকটি তৈরি করছেন সুমন আনোয়ার। প্র/অা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ