বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণী কাপুরকে ২৩ বার চুমু খেলেন রণবীর সিং!

66616161বিনোদন ডেস্ক : হলিউডি সিনেমায় শুটিংয়ের জন্য বান্ধবী দীপিকা পাডুকোণ রয়েছেন বিদেশে। তাই বলে এই নয় যে, দীপিকার গরহাজিরায় যা খুশি তাই করবেন রণবীর সিং। কিন্তু এমনই হচ্ছে! অর্থাৎ দীপিকা নেই, আর সেই সুযোগেই এবার বাণী কাপুরকে ২৩ বার চুমু খেলেন রণবীর সিং!

শুনতে অবাক লাগছে? আরে, ঘাবড়াবেন না। আদিত্য চোপড়ার সিনেমা ‘বেফিকার’-এর শুটিংয়ের সময়ই বাণী কাপুরকে ২৩ বার চুমু খেতে হয়েছে রণবীরকে। অর্থাৎ নেহাত কাজের জন্যই বাণী কাপুরকে এতবার চুমু খেতে হয়েছে রণবীর সিং-কে।

‘বেফিকার’ -এ ২৩ বার চুমু খেয়ে রণবীর ইমরান হাসমির রেকর্ড ভেঙে দিয়েছেন। অর্থাৎ আগে বি টাউনের ‘সিরিয়াল কিসার’ বলা হত ইমরান হাসমিকে, কিন্তু এবার থেকে বোধহয় রণবীরকে এই উপাধিতে ডাকা হবে। সূত্র- ইন্ডিয়া ডটকম ও ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর