,

জ্বলে উঠল অলিম্পিকের মশাল

indexস্পোর্টস ডেস্ক : ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিকে যেন ঘুঁচে যায় আধুনিকতা আর পৌরাণিক লোককথার দূরত্ব। প্রাচীন এই ক্রীড়া আসরের শুরুতে এখনো পালন করা হয় হাজারো বছরের পুরোনো প্রথা। বিশ্বের যে প্রান্তেই আয়োজিত হোক না কেন, অলিম্পিকের আনুষ্ঠানিকতা এখনো শুরু হয় গ্রিস থেকে। প্রাচীন প্রথা অনুসারে গ্রিসেই প্রথম জ্বালানো হয় অলিম্পিক মশাল। এবারের রিও অলিম্পিকের আগেও গ্রিসে জ্বলে উঠেছে অলিম্পিকের মশাল।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে এবারের অলিম্পিক। তার আগে বরাবরের মতো এবারও অলিম্পিকের মশাল জ্বলে উঠেছে গ্রিসের অলিম্পিয়া শহরে। এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়েছেন গ্রিক অভিনেত্রী ক্যাটেরিনা লেহো। মশালটি এখন ছয়দিন ধরে ঘুরবে পুরো গ্রিসে। অ্যাথেন্সে অভিবাসীদের ক্যাম্পেও মশালটি আনা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

৩ মে অলিম্পিকের মশাল যাবে এবারের আয়োজক দেশ ব্রাজিলে। এরপর ১০০ দিন ধরে পুরো ব্রাজিলজুড়ে ঘুরবে অলিম্পিকের মশাল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশের ৫০০ শহর ও গ্রামে দেখা যাবে এই মশালের শিখা। পুরো ব্রাজিল পরিভ্রমণের সময় প্রায় ১২ হাজার মানুষ বহন করবেন এবারের অলিম্পিক মশাল।

গ্রিক পুরাণ অনুযায়ী, জিউসের কাছ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিলেন প্রমিথিউস। সেই আগুনের স্মরণেই জ্বালানো হয় অলিম্পিক মশাল। আধুনিক সময়ে এই প্রথা আবার চালু হয়েছিল ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক থেকে। আট দশক ধরে অলিম্পিক শুরুর আগে প্রথম মশালটা জ্বালানো হচ্ছে গ্রিসের অলিম্পিয়া শহরে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ