মুস্তাফিজের বলে রান নেয়া কঠিনই নয়, বরং অসম্ভব : ওয়ার্নার

5স্পোর্টস ডেস্ক : দুই জনেই কাঁপাচ্ছেন আইপিএল। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবার মুস্তাফিজুর রহমানকে রীতিমত আকাশেই তুললেন।

মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার বলেন, বাংলাদেশের মুস্তাফিজকে দিয়ে বোলিং করানোর আদর্শ উপায় হচ্ছে তার প্রথম ওভারটি পাওয়ার প্লেতে।

টি-টোয়েন্টিতে বাকি তিন ওভার ডেথ ওভারে করানোটাই ভালো। ওয়ার্নার বলেন, মুস্তাফিজ অসাধারণ এক বোলারের নাম। ডেথ ওভারে দারুণ বল করা তার একটি শিল্প।

ডেথ ওভারে মুস্তাফিজের বল দেখে মুগ্ধ ওয়ার্নার। ওয়ার্নার বলেন, মুস্তাফিজের বলে রান নেয়াটা কেবল কঠিনই নয় বরং এটা অসম্ভব।

নিজ দেশের ফার্স্ট বোলার মিচেল স্টার্কের সাথে মুস্তাফিজের তুলনা করেন ওয়ার্নার। ওয়ার্নার বলেন, মিচেল নতুন বলে ভয়ংঙ্কর। আর শেষ দিকে তার বলে রান নেয়া কঠিন।

মুস্তাফিজের সাথে মিচেলের কিছুটা মিল দেখতে পান তিনি। তবে কাটার জাদুটা শুধু মুস্তাফিজের মধ্যেই দেখতে পান হায়দারাবাদের অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ