,

জাজের নতুন চমক তানজিন তিশা

tanjin-tish-jaajবিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী ছবিতে নতুন চমক হিসেবে কে থাকছেন এটি নিয়ে বেশ আলোচনা মুখর চলচ্চিত্রপাড়া। অনেকেই কথাই উঠে আসে এখানে। তবে জাগো নিউজের অনুসন্ধানে পাওয়া গেল আসল খবর। এবার জাজের নতুন চমক হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার পরিচিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা।

এরআগে মাহি, জলি এবং নুসরাত ফারিয়া বড়পর্দায় পা রাখেন জাজের হাত ধরেই। এবার সেই ধারাবাহিকতায় জাজ আবিষ্কার করতে যাচ্ছে তানজিন তিশাকে। জাগো নিউজকে এমন খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার বিশ্বস্ত একটি সূত্র।

সূত্রটি বলছে, তানজিন তিশা জাজের ‘রক্ত’ ছবিতে কাজ করবেন তথ্যটি মিথ্যে নয়, সত্য। মালেক আফসারি পরিচালিত ‘রক্ত’ ছবিতে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটবে তানজিন তিশার। বিগ বাজেটের এই ছবিটি প্রযোজনা করবেন জাজ মাল্টিমিডিয়া। এটি পুরোপুরি থ্রিলার সাসপেন্স-এ নির্মিত হবে। আগামী ২৮ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণভাবেই আরো বিস্তারিত জানানো হবে।

এ প্রসঙ্গে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে কথার প্রসঙ্গে বলে ফেলেন, ‘যা কিছু রটে, তা অনেক সময় ঘটে!’

এদিকে, ‘রক্ত’ ছবিতে নতুন নায়িকার পাশাপাশি উঠে এসেছে নতুন নায়কের নাম। সেই তালিকায় এবারে তানজিন তিশার বিপরীতে দেখা যাবে মডেল ও ছোটপর্দার অভিনেতা জিয়াউল পরান রিক্তকে। নির্মাতা সোহেল আরমান তার ‘ভ্রমর’ ছবির জন্য আবিষ্কার করেছিলেন রিক্তকে। তবে চুক্তিবদ্ধ হয়েও ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি এবং জাজের ছবিতে কাজের জন্য রিক্ত টানা আড়াই মাস যাবৎ গ্রুমিং-ও সেরেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে