বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা চান ইনজামাম

inzamam_10391স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলে বিরাজমান রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ চেয়েছেন দলটির নয়া প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক প্রভাব থাকে। অতীতে ছিল, এখনো আছে। তবে এই প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে চাই।’

সম্প্রতি এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বেশ সমালোচিত হয় পাকিস্তান। এর জেরে দলে বেশ কিছু পরিবর্তন আসে। যার ধারাবাহিকতায় প্রধান নির্বাচকের দায়িত্ব পান ইনজামাম-উল-হক।

দায়িত্ব নেয়ার পর ইনজামাম বলেন, ‘রাতারাতি ম্যাজিক দেখাতে না পারলেও পারফরম্যান্সের পরিবর্তন আনবো খুব দ্রুতই।’

ইনজামাম ২০০৩-২০০৭ সাল পর্যন্ত চার বছর পাকিস্তানের অধিনায়কত্ব করেন।

সেই অভিজ্ঞতা স্মরণ করে ইনজি বলেন, ‌’অধিনায়ক হিসেবে দলে অবদান রাখার চেষ্টা করেছি। এবার নির্বাচক হয়ে দলে অবদান রাখতে চাই।’

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব নেয়ার আগে ইনজামাম আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার হাত ধরে আফগান ক্রিকেট দলের উন্নতিকে ‘রূপকথা’ বলে প্রশংসা করছেন ক্রিকেট বোদ্ধারা।

এ জাতীয় আরও খবর