,

সেই দুই নরখাদক সাত দিনের রিমান্ডে

পাকিস্তানে কবর থেকে লাশ চুরি করে খেয়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মাদ আরিফ ও তাঁর ছোট ভাই মোহাম্মাদ ফরমানের সাত দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) আজ মঙ্গলবার এ আদেশ দেয়। পাকিস্তানের ডন নিউজ-এর খবরে এ কথা জানানো হয়।

গতকাল সোমবার বড় ভাই আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। আর ছোট ভাই ফরমানকে আজ সকালে গ্রেপ্তার করা হয়। 

কবর থেকে লাশ চুরি করে তা খেয়ে ফেলার দায়ে ২০১১ সালে আরিফ ও তাঁর ছোট ভাই ফরমানের দুই বছরের জেল হয়েছিল। জেল খেটে বের হওয়ার পর আবার তাঁরা পুরোনো অভ্যাসে ফিরে গেছেন বলে অভিযোগ উঠেছে।

আরিফ ও ফরমানের বাড়ি পাঞ্জাব প্রদেশের বাক্কার জেলার দারিয়া খান শহরে। ২০১১ সালের ৩ এপ্রিল পুলিশের হাতে প্রথম গ্রেপ্তার হন এ দুই ভাই। নতুন কবর দেওয়া এক শিশুর দেহ তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়। শিশুটির শরীরের কয়েকটি অংশ রান্না করা অবস্থায় পাওয়া যায়। সে সময় তাঁরা অন্তত পাঁচটি লাশ খেয়ে ফেলার কথা স্বীকার করেছিলেন। এই অপরাধে তাঁদের প্রত্যেককে দুই বছর কারাদণ্ড দেন আদালত। গত বছর সাজা খেটে মুক্তি পান তাঁরা।

পুলিশ জানায়, দুই ভাই মিলে এ পর্যন্ত ১০০টির বেশি কবর খুঁড়ে মরদেহ খেয়েছেন।

খবরে বলা হয়, আরিফ ও ফরমানের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে গতকাল পুলিশকে জানান প্রতিবেশীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের ঘর থেকে এক শিশুর মাথা উদ্ধার করে।

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) স্থানীয় সাংসদ নাজিবুল্লাহ খান জানান, মানুষ খেকো প্রবণতা বন্ধে আইন করার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর