শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে জয় পেলো মুস্তাফিজের হায়দরাবাদ

Sunrisers Hyderabad player Mustafizur Rahman jumps to stop the ball hit by Mumbai Indians player Krunal Pandya during match 12 of the Vivo IPL 2016 (Indian Premier League ) between the Sunrisers Hyderabad and the Mumbai Indians held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 18th April 2016 Photo by Vipin Pawar/ IPL/ SPORTZPICS

স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নারের ‘মুখস্থ’ অধিনায়কত্ব চলল কালও। সিমিং কন্ডিশনেও মুস্তাফিজুর রহমানকে আনলেন চতুর্থ বোলার হিসেবে। ১ ওভার করিয়ে আবারও সরিয়ে নিলেন। দ্বিতীয়বার বোলিংয়ে আসতেই ১৪ ওভার শেষ। এবার টানা ৩ ওভার। সেই ওভারগুলো দেখতে গিয়ে কিছুটা হাহাকারই জাগল; আহা, মাঠে যদি মাশরাফি থাকতেন!

‘ডেথ ওভারে’ই মুস্তাফিজকে বল করাতে হবে ধারণা নিয়ে মাঠে নামা সানরাইজার্স হায়দরাবাদ যেন অন্য কোনো সময়ে মুস্তাফিজকে দিয়ে বোলিং করাতেই রাজি নয়!

মুস্তাফিজ শুরুতে ভালো করেননি। প্রথম ওভারে ৯ রান। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারে দিয়ে ফেললেন ১৩ রান। এতে অবশ্য ‘দয়ালু’ হায়দরাবাদ ফিল্ডারদের অবদানও কম নয়। কিন্তু পরের ওভারেই ফিরে পেলেন নিজেকে, দিলেন মাত্র ৪। আর নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দেওয়ার পাশাপাশি ওড়ালেন হার্দিক পান্ডিয়ার স্টাম্পও। মুম্বাই ইন্ডিয়ানস ২০ ওভারে করে ৬ উইকেটে ১৪২। জবাবে ওয়ার্নারের ৫৯ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসে ভর করে ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় হায়দরাবাদ। ক্রিকইনফো।