,

‘পাঞ্জাব’ই প্রেরণা মুস্তাফিজদের!

4স্পোর্টস ডেস্ক : আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম দুটি ম্যাচে তারা মাঠ ছেড়েছে পরাজয়ের গ্লানি নিয়ে। মিশনের শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৫ রানে হেরে গেছে যায় তারা। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হায়দরাবাদ বিধ্বস্ত হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

মৌসুমের সূচনালগ্নে একই পরিণতি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবেরও। প্রথম দুটি ম্যাচে তারাও হেরে যায়। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাঞ্জাব। গতকাল রোববার ডেভিড মিলারের দল উড়িয়ে দিয়েছে শক্তিশালী রাইজিং পুনে সুপারজায়ান্টসকে, ৬ উইকেটের ব্যবধানে।

আজ নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে ‘পাঞ্জাব’ই প্রেরণা হতে পারে মুস্তাফিজদের! মিলারের দলের মতো তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে হায়দরাবাদও।

এর জন্য নিজেদের সেরা ঢেলে দেয়ার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানান সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বলেন, ‘গত ও চলতি বছরে আশানুরূপ পারফর্ম করতে পারিনি আমরা। পারিনি নিজেদের প্রমাণ করতে। দলের ভারসাম্য আনতে হবে। ভারতীয় ক্রিকেটারদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা কী পারি, সেটা এখনো দেখাতে পারিনি। বোলিংয়ে আরো ভালো করতে হবে। জয় ছিনিয়ে আনতে এক যোগে ঝাপিয়ে পড়তে হবে আমাদের।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ