বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের উদ্‌যাপনে গুলি, পুলিশি ঝামেলায় জাদেজা

jadejaস্পোর্টস ডেস্ক : রবীন্দ্র জাদেজা হয়তো এখন ভাবছেন, ‘কী দেখার কথা, কী দেখছি!’ কোথায় উৎসবের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠানটা করবেন ভেবেছিলেন ভারতীয় অলরাউন্ডার, উল্টো পড়তে হলো বিতর্কের মধ্যে। বিয়ের অনুষ্ঠান উদ্‌যাপন করতে গিয়ে বন্দুকের গুলি ছোড়ায় যে এখন পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে জাদেজার ঘনিষ্ঠজনদের।

অনেক দিনের বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে রাজকোটে আজ বিয়ে হচ্ছে ২৭ বছর বয়সী অলরাউন্ডারের। কিন্তু অনুষ্ঠানটা তেতো হয়ে গেল উদ্‌যাপনের বাড়াবাড়িতে। বিয়ের বরযাত্রায় হইহুল্লোড় করতে গিয়ে জাদেজার আত্মীয়স্বজনেরা হাওয়ায় গুলি ছুড়েছিলেন। কিন্তু আইনসিদ্ধ না হওয়ায় এখন ব্যাপারটা গড়াচ্ছে থানা-পুলিশে। আইবিএন সেভেনের খবর, কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে লোধিকা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তদন্তও শুরু করেছে পুলিশ।

থানার পিএসআই বলেছেন, ‘আমরা ফুটেজ পরীক্ষা করে দেখছি। গুলি যদি কোনো লাইসেন্স করা বন্দুক থেকেও ছোড়া হয়, সেটি শুধু আত্মরক্ষার স্বার্থে করা যাবে। অপরাধ প্রমাণিত হলে তিন বছরের সাজাও হতে পারে।’

সাজা জাদেজার কোনো স্বজনের হতে পারে, তবে ভারতীয় অলরাউন্ডার নিজেও একটু ঝামেলায় পড়েছিলেন এভাবে গুলি ছোড়ার কারণে। যে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, বন্দুকের আওয়াজে সেটি হঠাৎ​ই হতভম্ব হয়ে লাফালাফি শুরু করে দেয়। ফল? বর হয়ে ঘোড়ায় চড়ে যাওয়া জাদেজা পপাত-ধরণিতল!
জাদেজা হয়তো আশা করছেন, বৈবাহিক জীবনের যত ঝামেলা যেন শেষ হয়ে যায় এতেই! সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত