,

ম্যাচ শেষে আলোচনায় মুস্তাফিজের ইয়োর্কার

mustafiz-bold20160417073712স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ম্যাচে হারলো মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ। দল হারলেও এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে চার ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ইয়োর্কার, স্লোয়ার, কার্টারগুলো খেলতে রীতিমত হিমশিম খেতে হয় কেকেআর ব্যাটসম্যানদের। এমনই এক ইয়োর্কারে আন্দ্রে রাসেলকে বোল্ড আউট করেন মুস্তাফিজ।

সেই ইয়োর্কার প্রসঙ্গে ম্যাচ শেষে হায়দারাবাদের কোচ টম মুডি বলেন, ‘আমি মনে করি বলটি বিশ্বের বেশির ভাগ ব্যাটসম্যানকে আউট করবে। মুস্তাফিজের ইয়োর্কারটা ছিল অসাধারণ। আমি আগেও বলেছি, মুস্তাফিজুর বল হাতে সব কিছুই ঠিক মত করছে।’

পাওয়ার প্লেতে মুস্তাফিজকে দিয়ে এক ওভার করালেও পরবর্তীতে ১১ ওভারের পর মুস্তাফিজকে আবার বোলিংয়ে আনেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ততক্ষণে ম্যাচ কেকেআরের মুঠোয় চলে গিয়েছিল। আরেকটু আগে মুস্তাফিজকে বোলিংয়ে আনা প্রসঙ্গে মুডি বলে, আমার মনে হয় না, মুস্তাফিজকে আগে আনলে কোন লাভ হত। এমন টার্গেট বাঁচানো যে কোনো বোলারের জন্য খুব কঠিন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে