বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাগুয়েরোর হ্যাটট্রিকে চেলসিকে হারালো ম্যানসিটি

 

 

স্পোর্টস ডেস্ক :কয়েকদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো তারা উঠেছে সেমিফাইনালে। সব মিলিয়ে উজ্জীবিত ম্যানসিটি শিবির। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেয়েছে ম্যানসিটি। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর হ্যাটট্রিকে চেলসিকে উড়িয়ে দিয়েছে ম্যানুয়েল পেলিগ্রিনির দল। স্ট্যামফোর্ড ব্রিজে দ্যা ব্লুজদের ৩-০ গোলে পরাজিত করে শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল ম্যানসিটি।

manchester-city-Bg20160413051606

 

৩৩ মিনিটে লিড নেয় ম্যানসিটি। পাবলো জাবালেতার কর্নার থেকে জোরালো শটে গোল করেন অ্যাগুয়েরো। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। সামির নাসরির পাসে নিজের দ্বিতীয় গোল করেন অ্যাগুয়েরো (২-০)।৭৮ মিনিটে অ্যাগুয়েরো বক্সের মধ্যে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি গোলরক্ষক থিবাট কর্টোয়েস। পেনাল্টি পায় ম্যানসিটি। স্পট কিক থেকে দক্ষতার সঙ্গে লক্ষ্যভেদ করেন অ্যাগুয়েরো। পূর্ণ হয় তার হ্যাটট্রিক। স্কোর বেড়ে দাঁড়ায় ৩-০তে। লিগে শেষ ১২ ম্যাচে অ্যাগুয়েরোর এটি ১২তম গোল।

 

১০ জনের দলে পরিণত হওয়া চেলসি শেষ অবধি একটি গোলও শোধ করতে পারেনি। ৩-০ গোলের সাবলিল জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।এই জয়ে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। আর ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চলতি আসরে চমক লাগানো দল লেস্টার সিটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই