,

আশাবাদী সিমলা

1441439776_9012_1-1বিনোদন প্রতএবদক : চিত্রনায়িকা সিমলা অভিনীত ‘নাইওর’ ছবির কাজ গত বছরের মার্চে শুরু হয়। এরই মধ্যে এ ছবির বেশিরভাগ কাজ শেষ করেছেন পরিচালক রাশিদ পলাশ। তবে মুক্তির আগেই অনলাইনে ছাড়া হয়েছে এ ছবির টিজার। ছবিটি নিয়ে বেশ আশাবাদী সিমলা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সিমলা মানবজমিনকে বলেন, এ ছবির বেশিরভাগ কাজ শেষ। বাকি কাজটুকুও খুব তাড়াতাড়ি শেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তির কথা ভাবছেন পরিচালক। সুন্দর ও পরিচ্ছন্ন ছবি ‘নাইওর’। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।

নির্মাতা রাশিদ জানিয়েছেন, অনলাইনে আপলোড করা হয়েছে ছবির আড়াই মিনিটের টিজারটি, যেখানে পুরো চলচ্চিত্রটির গল্প সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা চোখে পড়বে দর্শকের। টিজারটি আপলোডের পর বেশ সাড়াও পাচ্ছি। এ ছবির মাধ্যমে অনেক দিন পর অভিনেত্রী সিমলাকে দেখা যাবে বড় পর্দায়। একই সঙ্গে নতুন অভিনেত্রী সাদিয়া মজুমদারের অভিষেক ঘটবে ছবিটির মাধ্যমে।

‘নাইওর’ ছবির কাহিনি একটা ছেলের গ্রাম থেকে শহরে আসা আর শহরে টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে। শুটিং হয়েছে ঢাকার দুটি বস্তি, রমনা, এফডিসি ও রাজশাহীর বিভিন্ন জায়গায়। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাদিয়া প্রমুখ। এর বাইরে সিমলা বর্তমানে রুবেল আনুশের পরিচালনায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর