,

রাসেলকে শুইয়ে দিলেন মুস্তাফিজ (ভিডিও)

mustafiz-bold20160416140849আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচের অনুরূপ বোলিং করে বুঝিয়ে দিলেন আইপিএলের এবারের আসরের অন্যতম সেরা বোলার হতে যাচ্ছেন মুস্তাফিজ। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটি হেরেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ।

নিজের তৃতীয় ওভার করতে এসে আন্দ্রে রাসেলের উইকেট তো নিয়েছেন, পাশাপাশি তাকে এমনভাবে বোল্ড করছেন যে মাটিতে শুয়ে পড়তে বাধ্য হয়েছেন আন্দ্রে রাসেল। এই রাসেলের মারমুখি ব্যাটিংয়ের কাছে ভারত হেরেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। তাকেই মাটিতে শুইয়ে ফেললেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে লেন্ডল সিমন্সকে ঠিক একই রকমভাবে আউট করেছিলেন বাংলাদেশি পেসার আবু হায়দার রনি।

টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি সানরাইজার্স হায়দারাবাদ। ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ডেভিড ওয়ার্নারের দল। জবাবে গম্ভীর এবং উত্থাপার মারমুখী ব্যাটিংয়ের দিনেও মুস্তাফিজ ছিলেন উজ্জ্বল। চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে নিয়েছেন আন্দ্রে রাসেলের উইকেট। দলের অন্যান্য বোলারদের বাজে বোলিংয়ে এই ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজের দলকে।

https://www.youtube.com/watch?v=ncxP0kubvU8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে