বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইচ্ছা ছিল বাউন্ডারি মেরেই দেশকে জেতাব : মুশফিক

mushfiq_109498স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচটা এখনও স্মৃতিতে তাজা। সেই যে তিন বলে বাংলাদেশের প্রয়োজন ছিলো দুই রান। অথচ, তিন বলে তিনটি উইকেট হারিয়েছিলো বাংলাদেশ।

পরপর দুই বলে দুইটি চার মেরে পরের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ হন মুশফিকুর রহিম। কিন্তু ওই সময় মুশফিকুর রহিম কেন এমন শট খেলতে গিয়েছিলেন। সিঙ্গেল নিলেই তো পারতেন। তাহলেই তো সহজে ম্যাচটি বেরিয়ে আসত।

বাংলাদেশের একটি আলোচিত গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই পরিস্থিতি সম্পর্কে মুশফিকুর রহিম বলেছেন, আসলে ওই সময় পরিস্থিতিটা অন্যরকম ছিলো। বিশ্বাস করুন, এ রকম সিচুয়েশন আমার গত ১১ বছরের ক্যারিয়ারে কখনও আসেনি। দেখুন, যখন পরপর দুই বলে দুটো চার হলো, আমার কখনও মাথায়ই আসেনি যে আমি এক রান নিব। আমার ইচ্ছা ছিলো বাউন্ডারি বা ছক্কা মেরেই দেশকে জেতাব। অন্তত নিজের প্রতি আমার সে কনফিডেন্সটা ছিলো। সেটাই চেষ্টা করেছি কিন্তু হয়নি। হয়তোবা আমার এক্সিকিউশনটা ‘পুওর’ ছিলো।

তিনি আরও বলেন, আর ওই সময়ে এক রান নিলে হয়তো আমাদের টিমটা অনেকটা নিরাপদ অবস্থায় চলে যেতো। তবে আমার চেষ্টার কোনও কমতি ছিলো না। যাহোক, যা হয়েছে হয়েছে। ইনশায়াল্লাহ, ভবিষ্যতে এ রকম সিচুয়েশনে যদি কখনও পড়ি তাহলে আশা করি সব ঠিকঠাক মতো হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই