,

শুটিংস্পটে জ্ঞান হারালেন নার্গিস ফাখরি

nargis-fakhri-wallpaper-7বিনোদন ডেস্ক : শুটিংস্পটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন বলিউড অভিনত্রী নার্গিস ফাখরি। তাঁর পরবর্তী ফিল্ম ‘আজহার’ এর একটি গানের দৃশ্যের শুটিংয়ে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই চিকিত্সক এসে নার্গিসকে পরীক্ষা করেন। জানা গেছে, প্রচণ্ড জ্বর নিয়ে শুটিং করছিলেন নায়িকা।

কিন্তু এত শরীর খারাপ নিয়েও কেন শুটিং করছিলেন নার্গিস? অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, আর এক মাসের মধ্যেই মুক্তি পাবে ছবিটি। কিন্তু ছবির শুটিংয়ের কাজ এখনও কিছু বাকি। তাই জ্বর উপেক্ষা করে শুটিং শেষ করতে চেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ‘আজহার’ ছবিটি ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে। ছবিতে সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করছেন নার্গিস। আর সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। আগামী ১৩ মে ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে