বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকায় মজেছেন সাকিব

17916-shakib-and-deepikaবিনোদন ডেস্ক : তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার। বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার অগণিত ভক্ত রয়েছে। ক্রিকেটের বড় এই তারকাও কিন্তু নিয়মিত সিনেমা দেখেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে তিনি কার ভক্ত?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল খেলতে এখন ভারতে রয়েছেন সাকিব আল হাসান। লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। সেখানে ‘হিন্দুস্তান টাইমস’-এ দেয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত ভালোলাগা, পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেছেন সাকিব। যেহেতু তিনি বলিউড কিং শাহরুখ খানের দলে খেলছেন তাই পছন্দের অভিনয়শিল্পী কে? এর উত্তরও দিতে হয়েছে তাকে।

এ প্রশ্নের উত্তরে শাহরুখ তার প্রিয় অভিনেতা বলে জানান সাকিব আল হাসান। তিনি বলেন, ‘‘শাহরুখ খান ছাড়াও আমার পছন্দ আমির খানকে। এ ছাড়া অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দ কাজল, ক্যাটরিনা। তবে ইদানিং দীপিকা পাডুকোনকে বেশি ভালো লাগছে। তার ‘পিকু’ দেখে মুগ্ধ হয়েছি।’’

কলকাতায় গিয়েছেন আর সেখানকার বিখ্যাত খাবার খাবেন না তা-ই কি হয়? তবে মিষ্টি, দই কিংবা রসগোল্লা নয় সাকিবের পছন্দ কলকাতার লুচি। এই লুচিতেও ভালোই মজেছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত