,

বিপদ কাটেনি শারাপোভার

sharapovaস্পোর্টস ডেস্ক : ‘মারিয়া শারাপোভার নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে?’—দুদিন ধরে আন্তর্জাতিক টেনিসে আলোচিত প্রশ্ন ছিল এটি। যে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে নিষিদ্ধ শারাপোভা, সেই মেলডোনিয়ামের কারণে নিষিদ্ধ অ্যাথলেটদের ক্ষেত্রে ১ মার্চের পর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সুযোগ যে করে দিয়েছে আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা)। তবে রুশ টেনিস কন্যার জন্য দুঃসংবাদ, বিপদ সম্ভবত এত সহজে কাটছে না। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) জানিয়েছে, ওয়াডার ঘোষণার পরও মেলডোনিয়াম নেওয়ার কারণে শুনানির মুখোমুখি হতে হবে শারাপোভাকে।

সময়টা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না শারাপোভার। গত অস্ট্রেলিয়ান ওপেনের সময় ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন শারাপোভা। এরপর থেকেই টেনিসে নিষিদ্ধ। তার ওপর স্পনসররাও মুখ ফিরিয়ে নিচ্ছিল ২৮ বছর বয়সী রুশ তারকার দিক থেকে। ম্লান সময়টাতে একটু হাসির উপলক্ষ এনে দিয়েছিল দুদিন আগের ওয়াডার নোটিশটি—মেলডোনিয়াম নেওয়ার কারণে ১ মার্চের আগে নিষিদ্ধ অ্যাথলেটরা তাঁদের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। কারণ? মেলডোনিয়াম ঠিক কত দিন শরীরে প্রভাব রাখে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছিল না ওয়াডা।

এই নোটিশ শারাপোভার মুখে হাসি এনে দিতে পারত, কিন্তু সেই হাসির রেখা ফুটে উঠতে না উঠতেই মিলিয়ে গেল আইটিএফের নোটিশে। বুধবার টেনিসের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, শারাপোভার শুনানি তবু চলবে, ‘মেলডোনিয়ামের বিষয়ে ওয়াডার নোটিশের আলোকে আইটিএফ নিশ্চিত করছে যে মারিয়া শারাপোভার ওপর চলতে থাকা টেনিস অ্যান্টি-ডোপিং প্রোগ্রাম মামলা চলতে থাকবে। ওয়াডার নির্দেশনা অনুযায়ী শুনানিও চলবে। অ্যান্টি ডোপিং প্রোগ্রামের গোপনীয়তা রক্ষার স্বার্থে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আর কোনো বিবৃতি দেবে না আইটিএফ।’ স্টাফ নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে