,

সেমিতে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি

 
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে নাম কিংবা খ্যাতি কিংবা ট্রফি জয়ের দিক দিয়ে অনেকখানি এগিয়ে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে প্রথম লেগ পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে উলফসবার্গের বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রমাণ করেছে তাদের কেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব বলা হয়। এবার এ দু দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

real-man-city20160415101658

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয় নিয়নে। সেখানে প্রথমেই উঠে আসে ম্যানচেস্টার সিটির নাম। তারপরই ওঠে রিয়াল মাদ্রিদের নাম। ড্রয়ের নিয়ম অনুযায়ী প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হবে। আর প্রথমে সিটির নাম ওঠায় প্রথম লেগ হবে ম্যানচেস্টার সিটির মাঠে।এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেবল দুবার খেলেছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচের একটি ড্র হয়েছে এবং অন্যটিতে জয় পেয়েছে রিয়াল।

 

 

অন্যদিকে বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে। বার্সেলোনাকে দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠে বেশ চাঙ্গা রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে বেনফিকার বিপক্ষে কোনোমতে ২-২ গোলে ড্র করে সেমির টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন।২৬ এপ্রিল প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে সিটি এবং রিয়াল। পরদিনই অ্যাটলেটিকোর মাটিতে খেলবে বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগ হবে ৩ এবং ৪ মে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে