,

প্রধানমন্ত্রী শুনলেন জাইন-অ্যারনের গান

090ed2e2e529496f26f9e6f112735b05-pm_1নিউজ ডেস্ক : দুই নাতি জাইন ও অ্যারনের কণ্ঠে দেশের গান শুনে মুগ্ধ হয়েছিলেন রুনা লায়লা। তাদের গাওয়া ‘আই লাভ মাই বাংলাদেশ’ গানটি ২৬ মার্চ ইউটিউবে অবমুক্ত করা হয়। দেশ-বিদেশের শ্রোতাদের পর এবার সেই গানটি শুনলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে খালি গলায় গানটি গেয়ে শোনায় জাইন ও অ্যারন।

জাইন ও অ্যারনের কণ্ঠে গানটি শুনে প্রধানমন্ত্রী মুগ্ধ হয়েছেন বলে জানান তাদের নানী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। প্রথম আলোর সঙ্গে আলাপে রুনা লায়লা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাইন ও অ্যারনকে উৎসাহ দিয়েছেন। তাদের উদ্যোগের প্রশংসা করেছেন, অনেক দোয়া করেছেন। তারাও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে গর্বিত ও আনন্দিত। অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে।’

রুনা লায়লা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা খুবই ব্যস্ত একজন মানুষ। আমরা যোগাযোগ করার পর তিনি ব্যস্ততা সত্ত্বেও আমাদের জন্য সময় বের করেন। খুব আন্তরিকতা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, এটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। এ জন্য আমরা কৃতজ্ঞ তাঁর কাছে।’

সুদীপ কুমার দীপের লেখা ‘আই লাভ মাই বাংলাদেশ’ গানটির একটি কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন জাইন ও অ্যারন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের অনুপ্রেরণা জোগাতে শুভেচ্ছা বক্তব্য লিখে দিয়েছেন। এ সময় রুনা লায়লা ছাড়াও উপস্থিত ছিলেন স্বামী চিত্রনায়ক আলমগীর এবং জাইন-অ্যারনের মা তানি লায়লা।
লন্ডনে জন্মগ্রহণ করেছে রুনা লায়লার দুই নাতি জাইন ও অ্যারন। বাবা-মায়ের সঙ্গে তাদের বেড়ে ওঠাও সেখানেই। প্রবাসে থাকলেও বাংলাদেশ, বাংলাদেশের ভাষা এবং শিল্প-সংস্কৃতি ও অর্জন সম্পর্কে তারা জানে। লন্ডনের টোটারিজ একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র জাইন আর হোয়াইটিংস হিল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র অ্যারন।

রাজা কাশ্যপের সুর ও সংগীতে ‘আই লাভ মাই বাংলাদেশ’ গানটির ভিডিও নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া। গানটিতে আরও কণ্ঠ দিয়েছে নাজওয়া ও জায়না নামের আরও দুই প্রবাসী বাঙালি শিশু।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ