বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে দিলেন অসিন

17838-boroবিনোদন ডেস্ক : বলিউডে নিজের জন্যে আলাদা জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। এরপর এ বছরেরই ১৯ জানুয়ারি তিনি বিয়ে করেন মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে। আর বিয়ের পর চলে গেছেন সবার নজরের আড়ালে। তিনি অভিনেত্রী অসিন থত্তুমকাল। কিন্তু তাকে নিয়ে জল্পনার শেষ ছিল না। এবার সেই সব জল্পনার অবসান ঘটাতে উদ্যোগী হলেন আসিন নিজেই।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ‘মিডিয়ায় আমার সব বন্ধুদের আবার জানাচ্ছি, আমি কোনও রকম কাজ করছি না এখন। বিয়ের আগে সব ছবি এমনকি ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজও মিটিয়ে নিয়েছি। সবাইকে অনুরোধ করছি, আমার কাজ নিয়ে কোনও জল্পনা, কল্পনা করবেন না আর। এই মুহূর্তে কোনও রকম কাজের সঙ্গে আমি আর যুক্ত নই।’

এ জাতীয় আরও খবর