,

সাংবাদিকদের এড়াতে পালালেন ঐশ্বরিয়া

17826-boroবিনোদন ডেস্ক : অডিটোরিয়াম ভর্তি দর্শক। সকলের চোখের সামনেই ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মঞ্চে উঠে পুরস্কারও নিলেন। তারপরই উধাও! খোঁজ করতেই জানা গেল, ঐশ্বরিয়া অডিটোরিয়ামের পিছনের দরজা দিয়ে পালিয়েছেন।

সামনের দরজা দিয়ে না গিয়ে পিছনের দরজা কেন? বিষয়টি পরিস্কার হল কিছুক্ষণ পরে। অডিটোরিয়ামে ঢোকার সময়ই ঐশ্বরিয়া দেখে নিয়েছিলেন সংবাদমাধ্যমের উপস্থিতি। গন্ধ পেয়ে গিয়েছিলেন বিপদের। তাই পুরস্কার নেওয়া হতেই পিছনের দরজা দিয়ে প্রস্থান।

এই ঘটনা মুম্বাইয়ের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে। ‘এনআরআই অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’-এর পুরস্কার নিতে এসেছিলেন ঐশ্বরিয়া। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস সেনসেশনের সঙ্গে ছবিও তোলেন অ্যাশ। কিন্তু এর কিছুক্ষণ পরই পিছনের দরজা দিয়ে তার প্রস্থান সকলকে অবাক করে দেয়।

বলাই বাহুল্য, বিশ্বজুড়ে যেভাবে ‘পানামা কেলেঙ্কারি’-তে ঐশ্বর্যা ও অমিতাভের নাম জড়িয়েছে তাতে বচ্চন পরিবারের বধূর এমন প্রস্থান স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস