,

নির্বাচক কমিটিতে মাশরাফিও থাকছেন

 

 

স্পোর্টস ডেস্ক : দায়িত্ব বেড়ে যেতে পারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) বর্ধিত নির্বাচক কমিটিতে দলের কোচ চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে দেখা যেতে পারে তাকেও। কমিটিকে আরো কার্যকর করতেই অধিনায়কের অন্তর্ভুক্তির কথা ভাবছে বর্তমান প্রধান নির্বাচক ফারুক আহমেদ।এর আগে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন চান্দিকা হাতুরুসিংহেকে নির্বাচক প্যানেলে রাখার পক্ষে বিভিন্ন যুক্তি দেখান। তিন সদস্যের বর্তমান নির্বাচক কমিটির প্রধান সাবেক অধিনায়ক ফারুক আহমেদও হাঁটলেন একই পথে। তবে শুধু কোচই নন, আসন্ন নতুন কমিটিতে অধিনায়ককেও নির্বাচক কমিটিতে রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি।

Mashrafe-Bin-Mortaza
দেশের একটি শীর্ষ ইংরেজি পত্রিকাকে তিনি বলেন, ‘কোচকে নির্বাচকের জায়গা দেওয়াটা খুবই ভালো চিন্তা। তবে এটা নতুন নয়, প্রথম ধাপে যখন আমি নির্বাচক হই; তখন সাবেক কোচ ডেভ হোয়াটমোরও নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমি এবার এর সঙ্গে অধিনায়ককেও যোগ করার কথা বলবো। কারণ, দিনশেষে অধিনায়কই দলকে নেতৃত্ব দেবেন এবং সব পরিকল্পনার দায়িত্বে থাকবেন।’
ফারুকের মতে, কোচ-অধিনায়ক একসঙ্গে নির্বাচক কমিটিতে থাকলে সবচেয়ে বড় লাভ যেটা হবে তা হলো একদম শুরু থেকে ম্যাচ পর্যন্ত সবখানেই তারা আরো বেশিউ কার্যক্ষমতা দেখাতে সামর্থ্য হবেন।

 
বললেন, ‘দেখুন, যদি চান্দিকা নির্বাচকের জায়গা পায়, তাহলে ঘরোয়া ক্রিকেটেও ভালো চোখ রাখার সুযোগ পাবে। একটা দলের উপরে একজন নির্ভর করতে থাকবে না, আরো অনেককে পাওয়া যাবে। নির্বাচকদের কাজ সহজ হবে। অধিনায়ক-কোচের সঙ্গে বাকি নির্বাচকদেরকেও যদি মূল একাদশ নির্ধারণের সুযোগ দেওয়া হয়, তাহলে দলের জন্য সেটা আরো ভালো কিছু নিয়ে আসতে পারে।’
এর দুইদিন আগেই সুজন জানিয়েছিলেন কোচকে নির্বাচক কমিটিতে রাখার কথা। একই কথা বললেন ফারুক। তবে সুজন অভিযোগ আনেন, বর্তমান নির্বাচক কমিটি কোচ হাতুরুসিংহের সঙ্গে চিন্তায় পেরে উঠছে না। তাই নির্বাচক কমিটিতে তাকে দরকার। একই সঙ্গে তিনি জানান, বিসিবির সঙ্গে ফারুক-সুমনদের সমন্বয়হীনতার অভাবের কথা।

 
এই অভিযোগের বিপরীতে ফারুক বললেন, ‘সমন্বয়হীনতার ব্যাপারে আমি শুধু এটুকুই বলতে চাই, নির্বাচকদেরাও সঠিক গুরুত্ব পাওয়ার দাবী রাখে। যদি আপনি তাদেরকে দলের সঙ্গে বিদেশের সফরগুলোতে না পাঠান, তাহলে এই ধরণের দূরত্ব তৈরী হবেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ