ফরমালিন যখন গাছে তখন ফল বেছে কি লাভ ?

news-image

images

Aashiq Rahman

আমি নিশ্চিত করে বলতে পারি ঠিক এই মুহুর্তে চৌদ্দ পনেরো বছরের কোন এক কিশোরীর পড়নের বৈশাখী শাড়ীটি কাঁপা কাঁপা হাতে খুলে দিচ্ছে তারই সমবয়সী কোন এক প্রেমিক কিশোর।  আমি নিশ্চিত করে বলতে পারি ঠিক এই মুহুর্তে দেয়ালে পা ঝুলিয়ে আড্ডা দেওয়া বন্ধু মহলে কোন এক রোমিও ছেলের ফোন বেজে উঠবে। – তোরা থাক দোস্ত আমার ডেট আছে।

এই মাত্র না ডেট থেকে এলি ? – আরে ব্যাটা ঐটা প্রজেক্ট ওয়ান ছিল এইটা টু !!  যে একবার হাত পাততে শিখে যায় সে সারা জীবন ভিক্ষা করে খায়। যে মেয়েটা ১৪ বছর বয়সে কাপড় খোলা শিখে যায় সে মেয়েটার ভার্সিটি লাইফ পর্যন্ত চিন্তা করাটা ভয়ঙ্কর ব্যাপার !!  প্রজেক্ট ১-২ করা ছেলেটা নিজেও এক সময় প্রজেক্টের ভিতরে পড়ে যায় । রিভেঞ্জ অফ ন্যাচার বলে একটা কথা আছে। দামী কাপড়ে মোড়া বাপের আদরের পুতুলটাকে নগ্ন করে ছুড়ে ফেলার একটা অভিশাপ আছে। ভেবে দেখেছেন কি হচ্ছে এইসব ? কেন হচ্ছে এইসব ? এর পরিনতি কি ?  কেন কিশোর বয়সের একটা ছেলে নষ্ট হয়ে যায় । হাতে ফেন্সিডিল অথবা ইয়াবা উঠে আসে  ? কেন নিঃস্ব হয়ে যাওয়া মেয়েটা একটা কুকুর জড়িয়ে ধরে অথচ পুরুষ দেখলে থুতু ছিটায় ? আমাদের চোখের সামনে ঘটে ব্যাপার গুলো।  সামান্য ১০০ টাকার নোটের জন্য আমরা রেস্টুরেন্টের দেয়াল আটকে সুযোগ করে দেই। নৌকার ঝাপ তুলে দেই।  রিক্সার হুট ফেলে দেই ! স্কুল ড্রেস পরা ছেলে মেয়ে গুলি আড়ালে আবডালে না চোখের সামনেই ডেট করে যায় । আর বাপের বয়সী লাউঞ্জের মালিক গালে হাত দিয়ে বসে থাকে বকশিসের আশায়।

হায়রে মানুষ! ফরমালিন যখন গাছে তখন ফল বেছে কি লাভ ?

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত