বিয়ের আগে যে কারণে মেয়ে কণ্ঠে কথা বলতো শাহরুখ!

2বিনোদন ডেস্ক : প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবন শাহরুখ ও গৌরি খানের। কিন্তু বিয়ের আগে প্রেম-পর্বের সময় সবকিছু আদৌ সহজ ছিল না এই তারকা দম্পতির। গৌরির সঙ্গে কথা বলাও একেবারেই সহজ ছিল না। তাই মেয়েদের গলায় কথা বলে গৌরির পরিবারের লোকজনকে বোকা বানাতে হত শাহরুখকে।

খুব শীঘ্রই মুক্তি পাবে শাহরুখের আগামী সিনেমা ‘ফ্যান’। তার আগে কাপিল শার্মার ‘দ্য কাপিল শার্মা শো’-তে নিজের জীবনের কিছু কিছু ঘটনার কথা জানিয়েছেন কিং খান।

এখনকার সেলফি-সংস্কৃতি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, ‘এখন তো মোবাইলের যুগ। কিন্তু ওই সময় আমাদের ভরসা ছিল ল্যান্ডফোন। সেজন্য তখন গৌরির সঙ্গে কথা বলার জন্য ফোন করলে ফোন ধরত ওর ভাই বিক্রান্ত। তাই মেয়েদের গলার স্বরে কথা বলে ফাঁকি দিতে হত বিক্রান্তকে। বলতাম, আমি গৌরির সঙ্গে কথা বলতে পারি। বিক্রান্তের মনে হত গৌরির কোনও বান্ধবী হয়ত কথা বলতে চাইছে। আর এই কথাটা আজ পর্যন্ত বিক্রান্ত জানেন না যে মেয়ের গলার স্বরে কে কথা বলত। কিন্তু এই অনুষ্ঠান দেখার পর বিক্রান্ত সেই কথাটা নিশ্চয় জেনে যাবে’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত