ছেড়াদ্বীপে তিশার প্রেমে নিলয়!
বিনোদন প্রতিবেদক : কুয়াকাটার মিস্ত্রিপাড়ায় সকলের চেনা চঞ্চল হাস্যোজ্জ্বল সুন্দরী যুবতী মেয়ে মহুয়া। রাখাইন পরিবারে বেড়ে উঠলেও কোনো রাখাইন মায়ের কোলে জন্মেনি সে। মহুয়ার বয়স যখন ২-৩ বছর তখন তার বাবা তাকে এথানচিং সমুদ্র তীরে কুড়িয়ে পেয়েছিল। সেই থেকে মহুয়া এ পরিবারে বেড়ে ওঠে।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের পরিবারে মহুয়ার জন্ম তা কারো জানা নেই। তাই তাকে বিয়ে করতে নারাজ রাখাইন গোত্রের সব পরিবার। একদিন সেখানে আবির নামে যুবকের আগমন ঘটে। সমুদ্র তীর ঘেঁষে রাখাইন জাতিদের সারি সারি মাচান ঘরের বসতবাড়ি আকৃষ্ট করে তাকে। সেখানে মহুয়ার সঙ্গে দেখা দেখা হয় আবিরের।
মহুয়ার ভাঙা ভাঙা বাংলা ভাষায় কথা শুনে আরও মুগ্ধ হয় আবির। মহুয়ার দুর্বিসহ জীবনে আবিরের হাতছানিই যেন স্বপ্নের বাসা বাঁধে। ঠিক তখনই আবিরের কুয়াকাটায় আসার উদ্দেশ্য শুনে থমকে যায় মহুয়া। এরপর? বাকিটা জানতে হলে দেখতে হবে ‘ছেড়াদ্বীপ’ শিরোনামের নাটকটি।











