,

ফের ফ্রেমবন্দি শাহরুখ-সালমান!

shahrukh_salamanবিনোদন ডেস্ক : বলিউডে খানদের স্নায়ুযুদ্ধ বছরের পর বছর ধরে চলে আসছে। মুখে কেউ কিছু না বললেও, হাবভাবে মাঝে মধ্যেই তাদের প্রতিদ্বন্দ্বিতার আঁচ প্রকাশ পায়।

শাহরুখ, সালমান ও আমির- এই তিন খানকে কখনই একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অনেক পরিচালক চেষ্টা করেছিলেন পর্দায় তাদের ফ্রেমবন্দি করার। কিন্তু সে আশা, আশাই থেকে গিয়েছে।

খুব কৌশলে এ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন শাহরুখ, সালমান ও আমির। করণ-অর্জুন সিনেমার পর শাহরুখ সালমনকে আবার একসঙ্গে দেখা যায় বিগ বসে।

কিন্তু তারা আর একসঙ্গে ছবি করেননি। এবার ফের তারা একসঙ্গে ছবি করতে চলেছেন! মানে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বাদশা ও সুলতানকে!

এ বছর ঈদের সময় বিগ বাজেটের বিগ ব্যানারে রিলিজ করবে দুটো ছবি। যেখানে ফের প্রতিদ্বন্দ্বিতার মুখে আসবেন শাহরুখ খান ও সালমান খান।

শোনা যাচ্ছে, শাহরুখ খানের ‘রইস’ আর সালমান খানের ‘সুলতান’ একই দিনে মুক্তি পাবে। কিন্তু যেটা সব থেকে বড় খবর তা হল, শাহরুখ খান নাকি সালমন খানের ‘সুলতানে’ ক্যামিও করতে চলেছেন!

সূত্রের খবর, কিছুদিন আগে শাহরুখ খান সুলতানের সেটে সালমান খান ও ফারহা খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি সুলতানের সেটে যান, তখন সালমান খানের সঙ্গে শাহরুখ খানের কথাবার্তার কিছু দৃশ্য সুলতানের টিম মেম্বাররা ক্যামেরাবন্দি করেন।

সুলতান ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে দেখা যাচ্ছে যে, সালমন কোনো একজন সেলিব্রিটির সঙ্গে দেখা করছেন। তাই সুলতান টিম ঠিক করে যে, শাহরুখ খানের সঙ্গে সালমন খানের কথা বলার ওই দৃশ্য সুলতান ছবিতে ব্যবহার করা হবে।

তবে তা সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সুলতান টিমের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ