বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাক মডেলকে কেন ভুলতে পারছেন না শাহরুখ?

srk-mahira_109002_0বিনোদন ডেস্ক : রইস ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও পাকিস্তানি সুপারস্টার মাহিরা খান। পাক মডেলের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভুলতেই পারছেন না কিং খান। তিনি তাকে খুব মিস করছেন। এক টুইটবার্তায় এমনটাই জানালেন বলিউড বাদশাহ।

শাহরুখ খান বলেন, ‘প্রথমে আমি পেশাগতভাবে বলছি। মাহিরা সত্যিই দারুণ অভিনেত্রী। সে আসলেই একেবারে ভিন্ন। সে খুবই শান্ত। রইস ছবিটাও ছিল দিলওয়ালে বা হ্যাপি নিউ ইয়ার থেকে ভিন্ন।’ শাহরুখ খান এখানেই থেমে থামেননি। তিনি মাহিরা সম্পর্কে আরও কিছু প্রশংসাসূচক কথা বলেন।

তিনি আরো বলেন, মাহিরা তার জন্য পাকিস্তান থেকে বিশেষ উপহার এনেছিলেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে মাহিরা সত্যিই সুইট। আমি তাকে মিস করছি।’

এ জাতীয় আরও খবর