,

বোল্টকে মুস্তাফিজের বাংলায় প্রশ্ন ‘কেমন আছ?’

photo-1460384731স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান। গত এক বছরে বাঁ-হাতি পেসের তোপে দেশ-বিদেশের বহু ক্রিকেটপ্রেমীর মন জয় করে নিয়েছেন তিনি। আইপিএলে প্রথমবার খেলতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়লেও সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি মুস্তাফিজের। ট্রেন বোল্টের সঙ্গে তো ভাষা নিয়ে একটু খুনসুটিও করলেন বাংলাদেশের সেরা পেসার।

আগামীকাল আইপিএলে মুস্তাফিজ-বোল্টদের দল হায়দ্রাবাদ সানরাইজার্সের প্রতিপক্ষ শক্তিশালী র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। আজ সোমবার বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর নিউজিল্যান্ডের পেসার বোল্টের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন মুস্তাফিজ।

বোল্টকে মুস্তাফিজ বাংলায় প্রশ্ন করেন, ‘কেমন আছ?’ বোল্ট প্রথমে বুঝতে পারেননি। পরে একজন তাঁকে বুঝিয়ে বলেন যে ‘কেমন আছ’ ইংরেজিতে হবে ‘হাউ আর ইউ?’ বোল্টও রসিকতা করতে ছাড়েননি। তিনি হিন্দিতে জবাব দেন, ‘বহুত আচ্ছা!’ এরপর দুই বন্ধুই হেসে গড়িয়ে পড়েন একে অন্যের গায়ে।

বিমানবন্দরে রসিকতায় মেতে উঠলেও প্রথম একাদশে সুযোগ পেতে বোল্টের সঙ্গেই হয়তো লড়তে হবে মুস্তাফিজকে। কারণ তাঁর মতো বোল্টও বাঁ-হাতি পেসার। মুস্তাফিজ অবশ্য একটা জায়গায় এগিয়ে আছেন। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি বোল্ট। অন্যদিকে চোট থেকে সেরে উঠে তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টার। এর মধ্যে ২২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বোল্টের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষেই। যা প্রতিযোগিতার সেরা বোলিংও বটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে