,

বৈশাখে বাঙালিয়ানায় মাতবে মোনালিসা

jakia..monalisa_108927বিনোদন ডেস্ক : তিন বছর প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী মোনালিসা। আগামী ১৬ এপ্রিল থেকে ফিরবেন অভিনয়েও। মোশাররফ করিমের বিপরীতে সাগর জাহানের নাটকে দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেত্রী। তবে মোনালিসার এখন সব ব্যস্ততা বৈশাখকে ঘিরে।

দুদিন পরেই পহেলা বৈশাখ। প্রবাস জীবনে এই দিনটিকে বিশেষভাবে মিস করতেন বলে জানিয়েছেন। মোনালিসা বলেন, তিন বছর ধরে আমি এই উৎসবকে মিস করছি। এ্ই সময়ে ঢাকায় থাকতে পেরে যে কত ভালো লাগছে, তা বুঝিয়ে বলতে পারছি না। এবারের বৈশাখে প্রোডাকশন হাউজ টেলিহোমের আয়োজনে এক বৈশাখী পার্টিতে অংশ নিচ্ছেন বলে জানালেন তিনি। সেখানে দেখা হবে মিডিয়া জগতের অনেকের সঙ্গেই।

মোনালিসা বলেন, ‘বৈশাখে শাড়ি পরবো। তবে বেশি সাজতে পারবো না। কারণ মায়ের সঙ্গে আমাকেও রান্না করতে হবে।’

এদিকে মোনালিসার দেশে ফেরার খবরে নির্মাতাদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। প্রস্তাব পাচ্ছেন নতুন নাটকে অভিনয়ের। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর নির্মাতা ও পরিচিজতনদের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে খুবই খুশি মোনালিসা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে