,

প্রথম ম্যাচে সাকিবকে বাদ দেওয়ায় চটে গিয়ে যা বললেন ভোগলে

122স্পোর্টস ডেস্ক : বলা হচ্ছিল সাকিব হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ভরসার নাম। দু’দিন আগে কেকেআরের অফিসিয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সাকিব।
দলের পরিকল্পনা, প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন তিনিই। অথচ, উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষেই একাদশে রাখা হয়নি সাকিব আল হাসানকে। আর এতেই মন ভাঙ্গে সাকিব আল হাসান কে খেলতে দেখার অপেক্ষায় থাকা কোটি সমর্থকদের।
কোটি সমর্থকদের মতো প্রথম ম্যাচে সাকিব আল হাসান কে খেলতে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন ভারতীয় জনপ্রিয় ক্রিকেট কমেন্টেটর হার্শা ভোগলেও।
তবে শেষ পর্যন্ত একাদশে তাকে দেখতে না পাওয়ায় যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবকে সমর্থন দিয়ে জানিয়েছেন তার প্রতি সমবেদনাও।
রবিবার দুই দলের ম্যাচচলাকালীন সময়ে টুইটারে নিজেকে সাকিবের বড় ফ্যান দাবী করে এক টুইটে তিনি লিখেন, ‘সাকিবের অনেক বড় ভক্ত হিসাবে তাকে প্রতিদিনই দলে নিতাম। তবে কেকেআর হয়তো অবস্থার কথা ভালো জানে।’
এইদিকে প্রথম ম্যাচে কলকাতার হয়ে সাকিবকে মাঠে খেলতে দেখা না গেলেও ঘরের মাঠে কলকাতার পরবর্তী ম্যাচে ঠিকই তাকে মাঠ মাতাতে দেখা যাবে বলে আশাবাদী তার ভক্তরা। যারফলে এখন সকলের নজর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের ১৩ এপ্রিলের ম্যাচের দিকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে