,

‘আশিকি-থ্রি’ তে সিদ্ধার্থ-আলিয়া

13বিনোদন ডেস্ক : গান গাওয়া ও গিটার বাজানো শিখবেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ‘আশিকি থ্রি’ ছবির জন্য তার এই প্রস্তুতির পরিকল্পনা। এতে তার সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া ভাট। বাস্তবেও তাদের মধ্যে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আছে।
‘আশিকি’র (১৯৯০) পরিচালক মহেশ ভাট তার ভাই মুকেশ ভাট আর টি-সিরিজের স্বত্ত্বাধিকারী ভুষাণ কুমারকে নিয়ে প্রযোজনা করতে যাচ্ছেন ‘আশিকি থ্রি’। পরিচালনা করবেন মোহিত সুরি। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে ‘আশিকি টু’ পরিচালনা করেন তিনি।
সিদ্ধার্থ এখন ব্যাংককে একটি বিজ্ঞাপনের কাজ করছেন। তিনি বলেছেন, ‘এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। এর দৃশ্যায়ন শুরু হবে আগামী বছর। ‘আশিকি টু’তে প্রচুর প্রেম, উদ্বেগ আর গান-বাজনা ছিলো। এবার সেসবের চেয়েও বেশি কিছুর জন্য মুখিয়ে আছি।’
পরিচালক মোহিত সুরি চান, ছবিটির জন্য একটি গান গাইবেন সিদ্ধার্থ। তাকে গিটার বাজানো শেখার জন্যও বলা হয়েছে। ৩১ বছর বয়সী এই অভিনেতা
বলেন, ‘আলিয়া আমাকে সহযোগিতা করবে। কারণ এরই মধ্যে নিজের অভিনীত ছবিতে গান গেয়েছে ও। ‘আশিকি থ্রি’তে আমাদের দ্বৈত কণ্ঠের গান থাকার সম্ভাবনা আছে। একই ছবিতে (স্টুডেন্ট অব দ্য ইয়ার) বলিউডে পা রাখা দুই তারকা একসঙ্গে কখনও গান করেনি!’
করণ জোহর প্রযোজিত ‘কাপুর অ্যান্ড সানস’-এ সর্বশেষ দেখা গেছে সিদ্ধার্থ ও আলিয়াকে। আগামী মাসে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ‘ব্যাং ব্যাং টু’ ছবিতে অভিনয় করবেন সিদ্ধার্থ। এখন তিনি ব্যস্ত ‘বার বার দেখো’ নিয়ে। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে