,

ফের ম্যানইউয়ের বড় হার

 

 

স্পোর্টস ডেস্ক : শিরোপা প্রত্যাশী দলের মতোই খেললো টটেনহ্যাম। রোববার বিকালের বড় খেলাকে তারা এক পেশে বানিয়ে পুরো তিন পয়েন্ট ঘরে তুললো। লন্ডনে নিজেদের মাঠে তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালো ৩-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধে দু দলের কেউ গোল করতে পারেনি। প্রায় ২০ মিনিট দেরিতে শুরু হয় খেলাটি। আশ্চর্য হলেও সত্যি লন্ডনের রাস্তায় যানজটের কারণে ম্যানইউ দলের বাস সময় মতো পৌছতে পারেনি মাঠে। এরপর ৬২ মিনিট পর্যন্ত মনেই হয়নি এ খেলার ফল এতটা এক পেশে হবে। প্রথমার্ধ গোলশুন্য থাকার ১৫ মিনিটেও তেমন কোন আক্রমণ রচিত হযনি।

9470_deld ali

কিন্তু এক ঘন্টা পার হতেই হঠাৎ যেন কী হয়ে গেল। ৭০ থেকে মাত্র ৬ মিনিটের মধ্যে ম্যান ইউ’র জালে তিনবার বল স্পর্শ করতে দেখলো দর্শকেরা। ডেলে আলি প্রথম গোলটি করেন বক্সের মধ্য তেরেক। এর পর টবি আল্ডারওয়েরল্ড হেডে দ্বিতীয গোল করেন। মিনিট পার না হতেই আবারও গোল। এবার গোলদাতা এরিক লামেলা। হোয়াইট হার্ট লেনে তখন আনন্দের বন্যা। বিশ্বের অন্যতম ধনি দল ম্যানচেস্টার ইাউনাইটেডের তারকারা একবারও টটেনহ্যামকে পরীক্ষায় ফেলতে পারেনি। ২০০১ সালের পর থেকে ১৪ খেলায় একবারও টটেনহ্যাম নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারেনি। এ জয়ের পরও তারা এখনও লিস্টারের চেয়ে ৭ পয়েন্ট পেছনে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে