বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইন্ডিয়া হলেন প্রিয়দর্শিনী

9333_dবিনোদন ডেস্ক : ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৬’র সেরার মুকুট অর্জন করেছেন প্রিয়দর্শিনী চ্যাটার্জি। এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। শনিবার তারকা মুখরিত এক জমকালো অনুষ্ঠানে এ বিজয়ীর নাম ঘোষণা করেন বলিউড কিং শাহরুখ খান। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন সুশ্রুতি কৃষ্ণা আর দ্বিতীয় রানারআপ হয়েছেন পানকুড়ি গিড়ওয়ানি। বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, অভিনেত্রী ইয়ামি গৌতম, অ্যামি জ্যাকসন, গত বছরের মিস ওয়ার্ল্ড মিরেইয়া লালাগুনা, টেনিস তারকা সানিয়া মির্জা, পরিচালক একতা কাপুর, কবির খান, ডিজাইনার মনীষ মালহোত্রা ও শেন পিকক। অনুষ্ঠানজুড়ে বলিউড তারকাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষত অভিনেতা বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, টাইগার শ্রফ, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, র‌্যাপার বাদশার পরিবেশনা ছিল চোখ ধাঁধানো। চূড়ান্ত গাউন রাউন্ডে সুনিধি চৌহান তার জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় প্রতিযোগীরা ক্যাটওয়াক করেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক করণ জোহর ও অভিনেতা মনীষ পল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত