,

প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা খেল গম্ভীরের কলকাতা। কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স দুর্বল হয়েই খেলতে নামছে প্রথম ম্যাচ। আজ, রবিবার ইডেন গার্ডেন্সে নামছে শাহরুখ খানের দল। আর মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীরের ব্রিগেড।কলকাতা নাইট রাইডার্স দুর্বল হয়েই খেলতে নামছে প্রথম ম্যাচ। আজ, রবিবার ইডেন গার্ডেন্সে নামছে শাহরুখ খানের দল। আর মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীরের ব্রিগেড। সুনীল নারাইনকে ছাড়াই আজ খেলতে নামতে হবে কলকাতাকে। আর সুনীল নারাইনের মতো রহস্য বোলার না-থাকা মানে তো ব্যাকফুটে কলকাতাই। আর সেটাই হচ্ছে।

Sunil-Narine-Kolkata_3212998
দিনকয়েক আগেই আইসিসি সবুজ সংকেত দিয়েছে নারাইনকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আর সমস্যা নেই এই ক্যারিবিয়ান স্পিনারের। কিন্তু তার পরেই যে উলটপুরাণ। সবাই ধরেই নিয়েছিলেন নারাইনকে পেয়ে কলকাতার শক্তি বেড়ে গিয়েছে। দিল্লি ডেয়ারডেভিলস নারাইন রহস্য ভেদ করতে পারবে কিনা, তা নিয়ে ছিল সন্দেহ। কিন্তু গম্ভীর জানিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচে পাওয়া যাবে না সুনীল নারাইনকে। পিতৃবিযোগ হয়েছে নারাইনের। বাবার শেষকৃত্যে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজ যেতে হয়েছিল নারাইনকে। তাঁর মনও ভাল নেই। কলকাতার সিইও বেঙ্কি মহীশূর বলেছেন, ‘‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নারাইনকে সময় দিতে হবে।’’ দ্বিতীয় ম্যাচ থেকে নামবেন নারাইন। প্রথম ম্যাচে অবশ্য আন্দ্রে রাসেলকে খেলাবে বলে স্থির করেছে কলকাতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে