বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই রণবীরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দীপিকা!

9498494বিনোদন ডেস্ক : একজন সাবেক এবং আরেকজন বর্তমান প্রেমিক। কাকে ছেড়ে কার কাছে যাবেন তা নিয়ে মনের যুদ্ধে মেতে আছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু আসলে এমন কেন হচ্ছে?

তবে প্রেম কাহিনীর জন্য নয়, দীপিকা চলচ্চিত্র নিয়ে বিপাকে পড়েছেন। একই সময়ে তিনি দুই ছবি করার জন্য প্রস্তাব পেয়েছেন। যার মাঝে একটি হল রণবীর কাপুরের বিপরীতে এবং আরেকটি রণবীর সিংয়ের বিপরীতে। কিন্তু তার কাছে মাত্র একটি সিনেমায় শুটিং করার সময় রয়েছে। দুইটি চলচ্চিত্রের কাহিনী যেমন তার পছন্দ হয়েছে তেমনি সিনেমাগুলো বড় ব্যানারেরও বটে।

হলিউড প্রোজেক্টের কারণে দীপিকা আর ৬,৭ মাস ব্যস্ত থাকবেন। এর মাঝে তার সাথে বলিউডের বিভিন্ন সিনেমা নিয়ে আলোচনা করা হচ্ছে। তিনিও কাহিনীগুলো ভালভাবে পরে নিচ্ছেন। তার এখন সেই দুই সিনেমা ভাল লেগেছে। কিন্তু কাকে ছেড়ে কাকে হ্যাঁ বলবেন সেই উত্তর খুঁজে পাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর