,

কলকাতার সম্ভাব্য একাদশ

3স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহটা একটু বেশিই! টাইগার দুই তারকার মধ্যে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স আজই মাঠে নেমে পড়ছে। কলকাতা ইডেন গার্ডেনে কেকেআরের প্রতিপক্ষ জহির খানের নেতৃত্বাধীন দিল্লি ডেয়ারডেলিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।

তার আগে কলকাতা ও দিল্লির সম্ভাব্য একাদশ দিয়েছে ভারতীয় মিডিয়া। সেখানে রয়েছেন কেকেআরে বাংলাদেশের প্রতিনিধি সাকিব। বিদেশি কোঠায় তার সঙ্গে রয়েছেন আন্দ্রে রাসেল, মরনে মরকেল ও ব্রাড হজ। বোলিং অ্যাকশনে সদ্য মুক্তি পাওয়া সুনীল নারিনকে আজ নাও দেখা যেতে পারে।

কলকাতার সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), মানিশ পাণ্ডে, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), ইউসুফ পাঠান, সুর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, ব্রাড হজ, পিযুষ চাওলা, উমেশ যাদব ও মরনে
মরকেল।

দিল্লির সম্ভাব্য একাদশ: জহির খান (অধিনায়ক), শ্রীয়াস ইয়ার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, জেপি ডুমিনি, করুণ নায়ার, কার্লোস ব্রাফেট, পবন নেগি, মোহাম্মদ সামি, অমিত মিশ্র ও ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন