,

আনুশকা-ফাওয়াদের প্রেমের সম্পর্ক ফাঁস!

151561561বিনোদন ডেস্ক : ‘এ দিল হে মুশকিল’ মুভি দিয়ে ফের চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন বলিউডের স্বনামধন্য পরিচালক করণ জোহর। মুভিটির স্ক্রিপ্ট নিয়ে বেশ লুকোচুরি খেলছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা ফাঁস করে দিয়েছে ডেকান ক্রনিকল। একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, মুভিটিতে একে অপরের বিপরীতে অভিনয় করবেন আনুশকা ও ফাওয়াদ এবং তাদের দেখা যাবে করাচির বাসিন্দা হিসেবে। মুভিটিতে আনুশকা-ফাওয়াদের প্রেমের গল্প কেমন হবে তাও কিছুটা ফাঁস করেছে সূত্রটি।

সে গল্প অনেকটা এরকম, ‘করাচির বাসিন্দা ফাওয়াদ ও আনুশকার পরিচয় হয় বাইরের কোনো একটি দেশে। ফাওয়াদ ভান্দ [পেশায় এন্টারটেইনার] এবং আনুশকা নওয়াব পরিবারের সন্তান।’ গল্পটি সম্পর্কে সূত্রটি আরো জানায়, ‘এ দুজন বিদেশেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একদা তারা করাচি ফিরে আসে এবং ফাওয়াদ অানুশকার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তবে ফাওয়াদ নিম্নগোত্রের সন্তান হওয়ায় তাকে ফিরিয়ে দেয়া হয় ও তিরস্কার করা হয়।

এ ঘটনায় আনুশকাও বাবার পবিরার ছেড়ে চলে আসে।’ গল্পের বাকি অংশটুকু জানতে হলে মুভিটি দেখতে হবে বলে সূত্রটি জানায়। উল্লেখ্য, চলতি বছরের ২৫ ডিসেম্বর ‘এ দিল হে মুশকিল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর ডন অনলাইনের

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে