,

নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সা ‘যুদ্ধ’!

45aacb75392e1dda51025b6bee7f2e09-neimar-brazilস্পোর্টস ডেস্ক : জাতীয় দল না ক্লাব—কমবেশি অনেক ফুটবলারই এই দ্বিধা সঙ্গী করে পথ চলেন। ফেডারেশন ও ক্লাব দ্বন্দ্বে জড়ায়। এবার যেমন নেইমারকে নিয়ে শুরু হয়ে গেছে ব্রাজিল-বার্সেলোনার চাপান–উতোর। বার্সেলোনা জানিয়ে দিয়েছে, নেইমারকে তারা অলিম্পিক ও কোপা আমেরিকায় খেলতে দেবে না। অথচ যে করেই হোক নেইমারকে দুটি টুর্নামেন্টেই চায় ব্রাজিল।

আগামী জুনে কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ টুর্নামেন্ট আছে যুক্তরাষ্ট্রে। আগস্টেই রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমও তখনই মাঠে গড়াবে। বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ এ মাসের শুরুতেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফকে) চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন, দুটি টুর্নামেন্টেই তাঁরা নেইমারকে খেলার অনুমতি দেবেন না। অবশ্য অলিম্পিক ফিফা অনুমোদিত টুর্নামেন্ট নয় বলে সেটিতে খেলতে নেইমারকে ছাড়পত্র দিতে বাধ্য নয় বার্সা।

এর আগে নেইমার নিজেই বলেছিলেন, সম্ভব হলে দুটি টুর্নামেন্টেই খেলতে চান। গত মাসে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা বার্সা কর্তাদের রাজি করাতে স্পেনেও উড়ে গিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। বার্সেলোনা কর্তৃপক্ষ কোনোভাবেই নেইমারকে ওই দুটি টুর্নামেন্টে খেলার অনুমতি দেবে না বলে শক্ত অবস্থান নিয়েছে।

বার্তোমেউর চিঠির পর ব্রাজিলের গণমাধ্যম ধরে নিয়েছিল, ব্রাজিলের ফেডারেশন ব্যাপারটা মেনেই নিয়েছে। কিন্তু আসলে তারা মানেনি। অলিম্পিক ফুটবলে এখনো সোনা জেতেনি ব্রাজিল, তাই কোপার চেয়ে অলিম্পিকেই নেইমারকে খেলাতে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও শোনা যাচ্ছিল ফেডারেশনের অন্দরে। কিন্তু কাল এক চিঠিতে সিবিএফ জানিয়ে দিয়েছে, নেইমারকে দুটি টুর্নামেন্টেই পেতে লড়াই করবে তারা। নেইমারেরও তাতে নাকি সায় আছে। চিঠিতে তেমনটাই বলা হয়েছে, ‘কোপা আমেরিকা ও রিও অলিম্পিকে নেইমারকে পেতে সিবিএফ সম্ভাব্য সবকিছুই করবে। নেইমার এর মধ্যেই জানিয়েছেন, দুটি প্রতিযোগিতাতেই তিনি খেলতে চান।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে