হিথরো বিমানবন্দরে আটক অক্ষয় কুমার

10বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের অক্ষয় কুমার লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হয়েছিলেন। তার নতুন ছবি ‘রুস্তম’-এর শুটিংয়ের জন্য বুধবার লন্ডন গেছেন। কিন্তু বিমানবন্দরে নেমেই তাকে পড়তে হয় বিপাকে।
অক্ষয়কে বিমানবন্দরে দুই ঘণ্টার মতো আটকে রাখা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, অক্ষয়ের ভিসা নাকি বৈধ ছিল না। তাই ভিসার বৈধতা যাচাইয়ের জন্য তাকে এই আটক করা হয়।
একটি মিডিয়া রিপোর্টের দাবি, এই দীর্ঘ সময় অক্ষয়কে বিমানবন্দরের জেনারেল হোল্ডিং এরিয়ায় বসিয়ে রাখা হয়। সূত্রের আরও দাবি, অক্ষয়ের অনুরোধ সত্ত্বেও তাকে বিমানবন্দরের কোনও সংরক্ষিত স্থানে বসার ব্যবস্থা করে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তার লন্ডনে আসার কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেই তাকে ছেড়ে দেওয়া হয়।
যদিও এই পুরো ব্যপারটাকেই মিথ্যে বলেই উড়িয়ে দিয়েছেন অক্ষয়। ‘রুস্তম’-এর শুটিংয়ে ১৫ দিনের জন্য লন্ডন গেছেন এই খিলাড়ি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত