,

মোশাররফের সঙ্গে পর্দায় ফিরছেন মোনালিসা

monalisa-mosharrofবিনোদন প্রতিবেদক : দীর্ঘবিরতীর পর গত ৩ এপ্রিল দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী মোজেজা আশারাফ মোনালিসা। তার এই ফেরা নিয়ে ইতিমধ্যেই মিডিয়াতে ব্যাপক জল্পনা কল্পনা চলছে তিনি অভিনয়ে ফিরছেন কিনা? মোনালিসার অনেক ভক্তও অপেক্ষায় আছেন কবে তাকে পর্দায় দেখতে পাওয়া যাবে? এসব প্রশ্নের উত্তর হলো, হ্যাঁ মোনালিসা আবারও অভিনয়ে ফিরছেন।

যে নির্মাতার শেষ নাটকটি করে তিনি পাড়ি জমিয়ে ছিলেন সুদূর আমেরিকাতে সেই নির্মাতার নাটক দিয়েই আবারও পর্দায় হাজির হচ্ছেন মোনালিসা। বাংলাদেশে শেষ নাটক করেছিলেন নির্মাতা সাগর জাহানের পরিচালনায় ঈদের বিশেষ সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’। নাটকটি প্রচুর পরিমানে জনপ্রিয়তা পায়। আবারও একই পরিচালকের হাত ধরে এই ঈদুল ফিতরের একটি বিশেষ নাটকের মাধ্যমে তিনি পর্দায় ফিরছেন। সঙ্গী হিসেবে রয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এ বিষয়ে মোনালিসা বলেন, ‘হ্যাঁ আবারও পর্দায় ফিরছি মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয়ের মাধ্যমে। পরিচালনা করছেন নির্মাতা সাগর জাহান। এটি একটি ঈদের বিশেষ নাটক। তবে অনেক প্রস্তাব পাচ্ছি কিন্তু সব কাজ করা আমার পক্ষে এখন সম্ভব নয়। তাই একটু ভেবে চিন্তে কাজ করার পরিকল্পনা করছি।’

অন্যদিকে নির্মাতা সাগর জাহান প্রিয়.কমকে বলেন, ‘শেষ পর্যন্ত মোনালিসা দেশে ফিরেছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। আবারও অভিনয় করছেন তিনি। অনেক আগে থেকেই পরিকল্পনা চলছিলো আমাদের মধ্যে। তবে নাটকের নামটা এখন বলছিনা। এটা সবার জন্য চমক থাকলো। আগামী মে মাসের ১৬ তারিখই সবাই জানতে পারবেন চমকপ্রদ তথ্য।’
উল্লেখ্য, দেশে ফেরার পর থেকেই মোনালিসা পরিবার নিয়েই ব্যস্ত। সঙ্গে অনেক নাটকের কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু আপাতত তিনি শুধু তার পরিবারকেই সময় দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক কাজের ভিড়ে হারিয়ে যাবার ইচ্ছেও তার নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে