,

স্টোকসকে ব্যঙ্গ করে বিপাকে দুই উপস্থাপক

1459932309-Ben-Stokesস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে চারটি ছক্কা দেওয়ার দুঃসহ স্মৃতি হয়তো বহুদিন তাড়া করে বেড়াবে বেন স্টোকসকে। ঘটনাটা ভুলতে সময় লাগবে নিউজিল্যান্ডের একটি রেডিওর দুই উপস্থাপকেরও। স্টোকসকে ব্যঙ্গ করতে গিয়ে ইংল্যান্ডের এই পেসারের মায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তাঁরা। যে কারণে শাস্তিও পেতে হয়েছে দুজনকে।

এখন ইংল্যান্ডের নাগরিক হলেও স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। ছেলেবেলায় মা-বাবার সঙ্গে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ছেড়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তিনি। রোববারের ফাইনালে কার্লোস ব্রাফেটের হাতে ‘প্রহৃত’ হওয়ার পর স্টোকসের কিউই-পরিচয় নিয়ে বিদ্রূপ করছিলেন রেডিও হারাকির উপস্থাপক জেরেমি ওয়েলস ও ম্যাট হিথ। ঠিক তখনই রেডিও স্টেশনটিতে ফোন করেন স্টোকসের মা ডেব্রা। ছেলেকে নিয়ে কেন ব্যঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে, তা জানতে চান তিনি।

তবে ডেব্রা জানতেন না, তাঁদের কথোপকথন সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পরে তা জানার পর রেডিও কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন তিনি। রেডিও হারাকি কর্তৃপক্ষ স্টোকসের মায়ের অভিযোগ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। দুই উপস্থাপককে একদিনের জন্য সাসপেন্ড করেছে তারা।

স্টোকসের বাবা জেরার্ড রাগবি খেলোয়াড় ছিলেন। কোচিং ক্যারিয়ার গড়ার জন্য পরিবার নিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তিনি। পরে অবশ্য স্টোকসের বাবা-মা ফিরে আসেন ক্রাইস্টচার্চে। তবে স্টোকস থেকে যান ইংল্যান্ডেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে