,

আইপিএল খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ

mustafizur_1-1স্পোর্টস ডেস্ক : আজ বিকেল পাঁচটায় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ভারতে উড়াল দিয়েছেন মুস্তাফিজুর রহমান। কদিন আগেই ভারত থেকে ফিরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। কন্ডিশন, মাঠ তাঁর অজানা নয়। তবে আইপিএল খেলবেন এবারই প্রথম, নিঃসন্দেহে নতুন এক অভিজ্ঞতাই হতে যাচ্ছে তাঁর।

আসলে মুস্তাফিজ দেশের বাইরেই এই প্রথম একা খেলতে যাচ্ছেন। স্নায়ুচাপ থাকাটাই স্বাভাবিক। তবে সেটার চেয়েও মুস্তাফিজের কাছে বড় হয়ে উঠেছে রোমাঞ্চ, ‘ভয় পাচ্ছি না। ক্যারিয়ারের প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো করতে পারি। শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও দোয়া করবেন।’
২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব এখন আইপিএলে নিয়মিত মুখ। তাঁর সঙ্গে একই দলে খেলতে না পারার খানিকটা আফসোসও আছে মুস্তাফিজের, ‘সাকিব ভাইয়ের দলে খেলতে পারলে তো খুবই ভালো হতো। এক সঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম…।’
আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের পর ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ যাচ্ছেন আইপিএল খেলতে। ১ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে হায়দরাবাদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে