,

একটু ভয় লাগছে : মুস্তাফিজ

2016_04_05_16_15_14_WtL92Qlhyfybqgn0lphJq6VPmK1UYG_originalস্পোর্টস ডেস্ক : বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানের ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেন। বাংলাদেশের কাটার মাস্টারের বোলিংটা সামলাতে তারা ব্যাট চালান হিসাব-নিকাশ করেই। আইপিএলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এতে তার কোনো ভয় নেই। নির্ভয়ে খেলে যাবেন, এ কথা বললেন ঠিকই। তবে সাকিব আল হাসানের আগেই ঢাকা ছাড়ছেন তিনি। সেজনই হয়তো কিছুটা মজা করেই মুস্তাফিজ বললেন, ‘ভয়টা আসলে এজন্য যে আইপিএল খেলতে ‘একা’ যাচ্ছি!’

আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা ছাড়েন বাংলাদেশের কাটার মাস্টার। তবে কলকাতা নাইট রাইডর্সের খেলোয়াড়দের সঙ্গে যোগ দিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রওনা করবেন রাত ৮টায়।

এবারের আইপিএলে বাংলাদেশের দুই তারকার ঠিকানা দুই দলে। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। ১ কোটি ৪০ লাখ রুপিতে এই ক্লাবে নাম লেখান তিনি।

ঢাকা ছাড়ার আগে অনাপত্তি পত্র (এনওসি) সংগ্রহ করতে দুপুর ২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হন ২০ বছর বয়সী এই পেসার। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছি। তাতে খুব একটা ভয় হচ্ছে না। তবে আইপিএল খেলতে ‘একা’ যাচ্ছি বলেই একটু ভয় লাগছে। খেলা নিয়ে অতটা ভয় নেই। আগে যেভাবে খেলেছি, আইপিএলেও সেভাবেই খেলব।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ