,

আইপিএল মাতাতে আজই ভারত যাচ্ছেন মুস্তাফিজ

20স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। সুপারপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০তে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট লাভ করেন তিনি। বিশ্বকাপ পর্ব শেষ। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাতে আজ মঙ্গলবার বিকেলে ভারত যাচ্ছেন মুস্তাফিজ। খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মুস্তাফিজ। মিডিয়াকে তিনি বলেন, ‘আইপিএলের মতো বড় আসরে খেলতে যাচ্ছি, অবশ্যই ভালো লাগছে।’

মুস্তাফিজের মতো সাকিব আল হাসানও ভারত যাচ্ছেন আজ। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কয়েক বছর ধরেই শাহরুখ খানের দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবারও চাইবেন নিজেকে মেলে ধরতে।

গত বছর সাকিবই ছিলেন আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এবার সাকিবের সঙ্গে যোগ দিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। এই দুই প্রতিনিধি বাংলাদেশের সুনাম বয়ে আনবেন, ভক্তদের প্রত্যাশা এমনই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ